ধর্মপাশায় পারিবারিক কলহে মামার দায়ের বাটের ঘায়ে ভাগ্নে নিহত

প্রকাশিত December 29, 2018
ধর্মপাশায় পারিবারিক কলহে মামার দায়ের বাটের ঘায়ে ভাগ্নে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে সাইফুল ইসলাম (৩৭) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি মৃত সোনা মিয়ার ছেলে। শনিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, সাইফুল ইসলামের সাথে তার মামা মিস্টার মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিস্টার মিয়া দায়ের বাট দিয়ে সাইফুল ইসলামকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।