দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রকাশিত March 9, 2019
দোয়ারাবাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সুনামগঞ্জ প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল ১১টায় উপজেলার টেংরাবাজারে এ সংঘর্ষ ঘটে। দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ডা আব্দুর রহিমের সমর্থক সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদের লোকজনের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফ চৌধুরী বাবুর সমর্থক আব্দুল করিম মোড়লের লোকদের মধ্যে টেংরাবাজারে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। আহতদেরকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি।