হবিগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের শারর্দীয় দুর্গোৎসব উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে অসচ্ছলদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা সভাপতি অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকুল আচার্য্য। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ ও পৌর কাউন্সিলর গৌতম রায়।