দিরাই প্রতিনিধি : দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র যুগ্মআহবায়ক জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও যুগ্মআহবায়ক শাহজাহান সিরাজের সঞ্চালনায় জালাল সিটি সেন্টার গ্রাউন্ড আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যাভিনতা শাহ মোহাম্মদ আলীরব, বাউল শিল্পী ও গীতিকার শাহ আলীনূর, গীতিকবি আব্দুর রহমান, অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দাস, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, ইয়াহিয়া চৌধুরী, কবি মিজানুর রহমান মিজান, প্রশান্ত সাগর দাস, প্রদীপ দে, জীবন সূত্রধর ও শিমুল পাল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বজিৎ চৌধুরী।
নবগঠিত কমিটিতে নির্বাচিতরা হলেন সভাপতি বিশ্বজিত চৌধুরী, সহসভাপতি বিষ্ণুপদ দাস, মুজিবুর রহমান মুজিব ও জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সহসাধারণ সম্পাদক প্রদীপ দে, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, সহ সাংগঠনিক সম্পাদক সজীব রশিদ চৌধুরী, কোষাধ্যক্ষ অমিয় রায় অশোক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রশান্ত সাগর দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম রায় চৌধুরী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোস্তাহার মিয়া মোস্তাক, মহিলা বিষয়ক সম্পাদক মৃন্ময়ী রায় মীম, সহ মহিলা বিষয়ক সম্পাদক দিপুমনি দাস এবং সম্মানিত সদস্য হান্নান অর রশীদ, মনোমিতা বর্মন ও শিমুল পাল।
এছাড়া ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে রয়েছেন অংকুর সাংস্কৃতিক ও সেবা পরিষদের সভাপতি বেণীমাধব নন্দী, গীতিকার শাহ আব্দুল তোয়াহেদ, দিরাই সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার, গীতিকার শাহ নূর জালাল, গীতিকবি আবদুর রহমান, মোখলেছুর রহমান লাল মিয়া, নাট্যাভিনেতা শাহ মো আলীরব, বাউল সিরাজ উদ্দিন, বাউল রণেশ ঠাকুর, ইয়াহিয়া চৌধুরী, মিন্টু পুরকায়স্থ, প্রীতি রানী দাস ও কবি মিজানুর রহমান মিজান।