দিরাই পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

প্রকাশিত August 2, 2025
দিরাই পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়া (৬০) গ্রেফতার হয়েছেন।
দিরাই থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় শনিবার (২ আগস্ট/১৮ শ্রাবণ) দুপুর ২টায় পৌরসভার আনোয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ইয়াহিয়া চৌধুরী ২০১৭ সালে উপজেলার আলোচিত জারুলিয়া ঘোড়ামারা জলমহাল থ্রিপল মার্ডার মামলার অন্যতম আসামি ছিলেন।
এছাড়াও তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, ভূমি জালিয়াতি ও জলমহাল দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে ইয়াহিয়া চৌধুরীকে আদালতে প্রেরণ করা হয়েছে।