দিরাই নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির পুরস্কার বিতরণ

প্রকাশিত February 10, 2026
দিরাই নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির পুরস্কার বিতরণ

দিরাই প্রতিনিধি : দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার বলেছেন, সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য সুস্থ বিনোদন প্রয়োজন। খেলাধুলা ও সংস্কৃতিচর্চা সুস্থ বিনোদনেরই গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরো বলেছেন, ক্রীড়া, সংস্কৃতি ও মানসম্মত লেখাপড়ায় নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমি অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি/২৭ মাঘ) নলেজ হোম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নলেজ হোম প্রি-ক্যাডেট একডেমির পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার। শিক্ষিকা আল-রিনাদ তন্নী ও জান্নাতুন মাওয়া রিচির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের কমিউনিটি নেতা অ্যাডভোকেট আবুল হাসনাত, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রিন্সিপাল নাজমা বেগম, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ ও শিক্ষিকা মুহসিনা খাতুন রুমি। এছাড়াও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।