মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ৬টি এয়ারগান উদ্ধার করলো র‌্যাব

প্রকাশিত February 8, 2026
মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ৬টি এয়ারগান উদ্ধার করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে ৬টি এয়ারগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের বিষামনি এলাকায় মহাজেরাবাদগামী রাস্তা সংলগ্ন লেবু বাগানের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া রবিবার (৮ ফেব্রুয়ারি/২৫ মাঘ) রাত পৌণে ১টার দিকে জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কাটাজুড়ি গ্রামে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশে কলা বাগানের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় আরো ২টি এয়ারগান উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।