দিরাই উপজেলায় অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু বসতঘর ভস্মীভূত

প্রকাশিত February 27, 2019
দিরাই উপজেলায় অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু বসতঘর ভস্মীভূত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে অগ্নকাণ্ডে এক শিশুর মৃত্যু ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে টংগর গ্রামের জুলফিকার আলীর ঘরে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে জুলফিকার আলীর শিশুকন্যা সাইমা বেগম পুড়ে মারা যায়। এছাড়া ঘরের মালামালও পুড়ে গেছে। গ্রামবাসীর চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।