দিরাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত August 20, 2025
দিরাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার (২০ আগস্ট/৫ ভাদ্র) দুপুরে দিরাই পৌর এলাকার থানা রোডে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সৈদুর রহমান তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানজির আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনায়েদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন চৌধুরী মুসা, বদরুজ্জামান, সাহিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন, মশিউর রহমান, তোফায়েল আহমেদ ডিপজল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর আহমেদ, ছাত্রদল নেতা দিদার রহমান ও মিনহাজ ।
আলোচনা সভা শেষে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।