দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর/২৫ অগ্রহায়ণ) সকাল ১০টায় দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাওরে বোরো জমিতে সেচের পানি নিয়ে গ্রামের রিপন মিয়া ও ছাব্বির মিয়ার গ্রুপের মধ্যে এই সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফজলুল হক (৭০), রুমন মিয়া (২০), বিল্লাল আহমদ (২৯), রুমান (২৭), আব্দুর রহিম (৭৫) ও শফিকুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যদের মধ্যে কয়েকজনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাজিয়া মানানুল ইসলাম।
এ ব্যাপারে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।