দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারি/২৯ মাঘ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনের সহযোগিতায় স্বজন সমাবেশের সভাপতি দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক অভিজিৎ সুত্রধর, পানি উন্নয়ন বোর্ডের মাঠ প্রকৌশলী এ টি এম মোনায়েম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল ও মাতারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান জহুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক কাউন্সিলর জয়নুল হক, সাংবাদিক শাহজাহান মাহমুদ হেলাল, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন চৌধুরী ডিএসএসের পরিচালক শাহজাহান সিরাজ, যুব জমিয়তের মাওলানা ওবায়দুল হক চৌধুরী, সিলেটের ডাক প্রতিনিধি উবায়দুল হক, সাংবাদিক রায়হান মিয়া প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক তোফায়েল আহমেদ চৌধুরী, জীবন সূত্রধর, হেলাল আহমেদ, বদরুল ইসলাম বদরুল, এহিয়া আহমদ লিটন, আয়মান আহমেদ ও রাজিব দাস সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, মাওলানা আব্দুল্লাহ রাজি। গীতা পাঠ করেন, সাংবাদিক প্রশান্ত সাগর দাস।
পরে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা ওবায়দুল হক চৌধুরী।
অনুষ্ঠানে রজতজয়ন্তীর কেকও কাটা হয়।