দিরাইয়ে চুরি হওয়া মোটরবাইক উদ্ধার || গ্রেফতার চোর চক্রের ৩ সদস্য

প্রকাশিত June 11, 2025
দিরাইয়ে চুরি হওয়া মোটরবাইক উদ্ধার || গ্রেফতার চোর চক্রের ৩ সদস্য

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১০ জুন) থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি মোটর বাইক উদ্ধার ও চোর চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, দিরাই পৌরসভার ঘাগটিয়া এলাকার নূর মিয়ার ছেলে আফাজ মিয়া (২৫), জগদল ইউনিয়নের কালধর গ্রামের কুটি মিয়ার ছেলে হুসাইন আহমেদ ওরফে ময়না মিয়া (২৩) ও কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ফয়জুর রহমান( ৩২)
দিরাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার দাস অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই নিউটন মৃধা ও এএসআই সুব্রত পালের নেতৃত্বে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।