দিরাইয়ে এবার খড় সংগ্রহকালে বজ্রপাতে একজন নিহত || আহত ২ জন

প্রকাশিত April 23, 2025
দিরাইয়ে এবার খড় সংগ্রহকালে বজ্রপাতে একজন নিহত || আহত ২ জন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে আরও একজন নিহত ও দুই জন আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) একজন নিহত ও তিনজন আহত হন।
বুধবার (২৩ এপ্রিল/১০ বৈশাখ) সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গ্রামের ইকবাল হোসেনের ছেলে আবু আইয়ূবুর রহমান (২০) নিহত এবং তার বড়োভাই অলিউর রহমান ও গ্রামের কাবিল মিয়ার ছেলে মনিরুল ইসলাম (৩৫) আহত হন।
আইয়ূবুর রহমানের চাচাতো ভাই সুজন মিয়া জানান, তারা বাড়ির সামনে ধানের খড় সংগ্রহের কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাংলা বাজারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক আবু আইয়ুবুর রহমান মারা গেছেন বলে নিশ্চিত করেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে বজ্রপাত থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র স্থাপন সহ জনসচেতনতা কার্যক্রম জরুরি হয়ে দাঁড়িয়েছে।