দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সোমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট/শ্রাবণ) দুপুর ১টায় পৌরসভার চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক সন্তানের জননী সোমা আক্তার চণ্ডিপুরের কয়েস মিয়ার স্ত্রী। বাবার বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামে।
গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন তার মৃত্যুকে আত্মহত্যা বললেও সোমা আক্তারের বোন সাবিনা আক্তার পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।