সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামবাসীর বিরুদ্ধে একই গ্রামের ফকির আব্দুর রহমান ও তার ছেলে নজরুল ইসলামের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে দ্বিতীয়দিন মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকালে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালনকালে গ্রামবাসী দায়ের করা মামলাটিকে মিথ্যা বলে আখ্যায়িত করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গ্রামের মুরব্বি আওয়ামী লীগ নেতা তালেব আলী, আঙ্গুর মিয়া, আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, যুবলীগ নেতা শাহাব উদ্দিন, আব্দুল মজিদ ও মনির উদ্দিন।