তুচ্ছ ঘটনা নিয়ে নবীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশিত September 7, 2018
তুচ্ছ ঘটনা নিয়ে নবীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের দুই শ্রমিকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরগাঁও ও রাজাবাদ-রাজনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরা নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের সময় শহরের মাছ বাজার, পোল্ট্রি ফার্ম ও রেস্টুরেন্ট সহ কমপেক্ষে ১০টি দোকান ঘর ভাঙচুর হয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই স্ট্যান্ডের দুই শ্রমিকের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থলে গিয়ে দাঙ্গা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।