তাহিরপুরে সংবাদকর্মীদের নিয়ে মাদক বিরোধী সভা

প্রকাশিত September 1, 2018
তাহিরপুরে সংবাদকর্মীদের নিয়ে মাদক বিরোধী সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত বিষয়ে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা করা হয়েছে।
শুক্রবার বিকেলে থানা ভবন প্রাঙ্গণে এ মতবিনিরময় সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্ণেন্দু দেব। এ সময় আরো বক্তব্যে রাখেন, ওসি তদন্ত আসাদুজ্জামান হাওলাদার, দৈনিক সুনামগঞ্জ ডাকের নির্বাহী সম্পাদক মানব তালুকদার, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার।
মতবিনিময় সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অংশ হিসেবে তাহিরপুর থানা পুলিশ ৩১ আগস্ট পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৪৩টি মামলা দায়ের ও ৪৫ জন গ্রেফতার করেছে। এ সময় বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়।