সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর তীরে বজ্রপাতে এক শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে বৃষ্টি চলাকালীন বজ্রপাত হলে জাফর আলী (৪৫) নামের এই শ্রমিক মারা যান। তার বাড়ি বাদাঘাট ইউনিয়নের গড়খাটি গ্রামে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।