জৈন্তাপুর থেকে উদ্ধার হলো আরও সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর

প্রকাশিত August 16, 2025
জৈন্তাপুর থেকে উদ্ধার হলো আরও সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর খ্যাত পর্যটন কেন্দ্র থেকে লুণ্ঠিত সাদাপাথর উদ্ধার ও পুনঃস্থাপন অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শনিবার (১৬ আগস্ট/১ ভাদ্র) বিকেলে জৈন্তাপুর উপজেলার বাগেরখাল এলাকা থেকে সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী অভিযানে নেতৃত্ব দেন।
উদ্ধারকৃত সাদাপাথর আদালতের নির্দেশনা অনুযায়ী সাদাপাথর এলাকায় পুনঃস্থাপন করা হচ্ছে।
এর আগে একই উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ শুক্রবার প্রায় ৭ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করে।