জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সিলেটে কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ

প্রকাশিত August 6, 2025
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সিলেটে কৃষি ব্যাংকের বৃক্ষরোপণ

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ সিলেটে বাংলাদেশ কৃষি ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
বুধবার (৬ আগস্ট/২২ শ্রাবণ) সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড মো সালেহ উদ্দিন আহমেদ। এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড মো জাহিদ হোসাইন ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো খোরশেদ আলম, সিলেট বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো মাজহারুল ইসলাম, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো তাহাওয়ার হোসাইন ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নূরজাহান খানম চৌধুরী।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগের ১০২টি শাখার মাধ্যমে প্রায় ১০ হাজার চারা রোপণ করেছে।–সংবাদ বিজ্ঞপ্তি