জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১ আহত ২ জন

প্রকাশিত September 11, 2018
জামালগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১ আহত ২ জন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ-সেলিমগঞ্জ রাস্তার সুরমা নদীর চাঁনপুর সেতুর নিচে কোণা জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাত হলে উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুল আলীর ছেলে শাহজালাল (২২) ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল আমীন ও পাশের গ্রাম নয়াহালটের শাহ জামাল গুরুতর আহত হয়। এ দুজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।