জাপার মহাসমাবেশে সিলেট বিভাগের নেতাদের সরব উপস্থিতি

প্রকাশিত October 22, 2018
জাপার মহাসমাবেশে সিলেট বিভাগের নেতাদের সরব উপস্থিতি

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকায় রবিবার অনুষ্ঠিত জাতীয় পার্টির মহাসমাবেশে সিলেট বিভাগের নেতারা অত্যন্ত সরব ছিলেন।
সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা নিজেদের সমর্থকদের নিয়ে মিছিল সহকারে মহাসমাবেশে যোগ দেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান আতিক জানান, বৃহত্তর রংপুর বিভাগের পরই সিলেট বিভাগে জাতীয় পার্টির ঘাঁটি। আগামী নির্বাচনে এখানকার ১৯টি আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হতে চান। এই মনোবল নিয়েই তারা মহাসমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।