জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য || জানালেন সাংসদ এম এ মালিক

প্রকাশিত March 6, 2026
জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য || জানালেন সাংসদ এম এ মালিক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, মাদরাসা শিক্ষা ও ইসলামী শিক্ষার উন্নয়নে সরকার ও ব্যক্তিগতভাবে তিনি কাজ করে যাবেন। জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করে যেতে চান।
শুক্রবার (৬ মার্চ/২১ ফাল্গুন) ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে সিদ্দেক আলী নজিবুন্নেছা লতিফিয়া দাখিল মাদরাসায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‍তিনি এ কথা বলেন।
এম এ মালিক বলেন, এলাকার জনগণের ভালোবাসা ও সহযোগিতার কারণেই তিনি জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছেন।
এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিদ্দেক আলী নজিবুন্নেছা লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি