জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আলেম মাওলানা বদিউজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার রাত ৮টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা কাতিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে হাজার হাজার মানুষ সকাল থেকে এসে সমবেত হন।
নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।