জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ শুরু

প্রকাশিত January 28, 2019
জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ শুরু

জগন্নাথপুর প্রতিনিধি : ‘পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন’- এ স্লােগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশের প্রশাসনের উদ্যোগে রবিবার বর্ণাঢ্য আয়োজনে সেবা সপ্তাহ ২০১৯ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সকালে থানা ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা ভবনের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান।
থানার অফিসার ইনর্চাজ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হক সমুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাসিম, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না।