জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল রউফ সরকার, থানার এসআই কবির আহমদ, সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, সহকারী হিসাব রক্ষক কবির আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া ও অন্যরা। দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আলী আছগর ইমন সকলকে স্বাগত জানান।