জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে দুরন্ত ক্লাবের টুপি ও ওড়না বিতরণ

প্রকাশিত March 13, 2019
জগন্নাথপুরে শিক্ষার্থীদের মাঝে দুরন্ত ক্লাবের টুপি ও ওড়না বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ দুরন্ত ক্লাব ইউএই শাখার অর্থায়নে টুপি ও ওড়না বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রানীগঞ্জ বাজার ডিএস আলিম মাদরাসা ও নোয়াগাঁও ফুরক্বানিয়া হাফিজিয়া মাদরাসা সহ ১৬টি মাদরাসার ছাত্র-ছাত্রীর মধ্যে এক হাজার টুপি ও একশ ষাটটি ওড়না বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুরন্ত ক্লাবের দাতা সদস্য তখলিছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা সদস্য মিছলুর রহমান, দাতা সদস্য রাজিবুর রহমান ও সৌদি শাখার প্রেসিডিয়াম সদস্য শানুর আহমদ। সংগঠনের সভাপতি শাহিন মিয়া সুমনের সভাপতিত্বে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ মিয়ার পরিচালনায় এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহের আলী। স্বাগত বক্তব্য রাখেন. ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ইউসুফ আলী।
বক্তারা সংগঠনের ইউএই শাখার সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলী ও অর্থ সম্পাদক জিয়াবুল হোসেনকে ধন্যবাদ জানান।