জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব শুরু

প্রকাশিত November 10, 2018
জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি : উপমহাদেশের কিংবদন্তী মরমী সাধক ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তের ১০৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তার জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে
রাধারমণ স্মৃতি কমপ্লেক্সের প্রস্তাবিত জায়গায় এ উৎসবের উদ্বোধন করেন, অর্থ
ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
রাধারমণ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে উৎসবের প্রথম দিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আকমল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান মালায়ও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।