জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুনর্মিলনী রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা আহবায়ক হাফিজ আব্দুল হাই। পরিচালনায় ছিলেন, কে এম ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক। বিশেষ বক্তা ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সভাপতি এম আব্দুল হাফিজ।
ঈদ পুনর্মিলনী শেষে একটি প্রচার মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।