জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার থানা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, পৌর মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ও উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। পরিচালনায় ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ ও সেকেন্ড অফিসার সাইফুল আলম।