জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল রবিবার হীরা মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ইসলাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিনের পরিচালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আবুল কাশেম, সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, রানীগঞ্জ ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মুক্তার মিয়া, ডা ছদরুল ইসলাম ও এম মোতাহির আলী।
ইফতার শেষে সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আবুল কাশেমকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।