জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে হাফছা মজুমদার প্রতিভা নিবাসের মেধাবী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট/১৬ ভাদ্র) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাসের অর্থায়নে প্রতিভা নিবাস জকিগঞ্জ ও কানাইঘাটের ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে আবাসিকভাবে পরিচালিত হয়ে আসছে।
সাবেক সংসদ সদস্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ আহমদ মজুমদারের সহধর্মিণী হাফছা মজুমদারের নামে প্রতিষ্ঠিত প্রতিভা নিবাসে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্নের মাধ্যমে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা জ্ঞাপন কর হয়।
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সভাপতি মেজর (অবসরপ্রাপ্ত) নাজিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী সচিব শুভ্রকান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি মো কুতুব উদ্দিন, নূরুজ্জামান তাপাদার পিন্টু, হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আতাহার আলী সরকার, অভিভাবক রুহুল আমিন ও প্রতিভা নিবাসের শিক্ষার্থী বৃষ্টি। এছাড়া্র বিদায়ী শিক্ষার্থী রিফা সানজিদা নাবিলাহ, বুশরা বেগম, অনন্যা দাস ঐশী, তায়্যিবা সুলতানা ও তাওহিদা জান্নাত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত তাহমিদা রহমান সাফি, সাঈদা ফয়ছল চৌধুরী, নাফিয়া বেগম ও বুশরা জান্নাত রাহি আবেগঘন বক্তব্যে তাদের অভিব্যক্তি প্রকাশ করে।
পরে প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রতিভা নিবাসের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।