জকিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এসএসসি ফলপ্রাথী শিক্ষার্থী মারা গেছে

প্রকাশিত May 24, 2025
জকিগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এসএসসি ফলপ্রাথী শিক্ষার্থী মারা গেছে

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এসএসসি ফলপ্রাথী এক শিক্ষার্থী মারা গেছে।
ওহিদ আহমদ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের সাব রেজিস্ট্রার অফিসের মুহুরি আতাউর রহমানের ছেলে। সে ঈদগাবাজার উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফলে অপেক্ষায় ছিলো।
শুক্রবার (২৩ মে) রাতে নিজের বাড়িতে ওহিদ আহমদ অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএসসি ফলপ্রার্থী ওহিদ আহমদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।