জকিগঞ্জে পুলিশের হাতে শুটারগান সহ এক ডাকাত আটক

প্রকাশিত May 28, 2018
জকিগঞ্জে পুলিশের হাতে শুটারগান সহ এক ডাকাত আটক

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে পুলিশ শুটারগান ও ২ রাউন্ড গুলি সহ আলী আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশের দাবি, আলী আহমদ একজন দুর্ধর্ষ ডাকাত। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রামের বাড়ি উপজেলার হাড়িকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মৃত সাবু মিয়ার ছেলে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমদ জানান, আলী আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাট থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে।