চিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

প্রকাশিত March 14, 2019
চিলাউরা হলদিপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুরে ইউপি ভবন প্রাঙ্গণে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে এলাকার মুরব্বি বকুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ। এছাড়াও বিশিষ্টব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চেয়ারম্যান আরশ মিয়া দিনের পর দিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত থাকেন। ফলে ইউনিয়নবাসী বিভিন্ন কাজে নানা ধরনের সমস্যার সম্মুখিন হচ্ছেন।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপি-৩ প্রকল্পের ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগও করা হয়।