চিন্তামনি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে বই প্রদান

প্রকাশিত November 25, 2018
চিন্তামনি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে বই প্রদান

সিলেটের ওসমানীনগরে চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলনের সহযোগিতায় রোটারি ক্লাব অব জালালাবাদ বই প্রদান করেছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, ডিজিই রোটারিয়ান আতাউর রহমান পীর, আইপিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, আইপিএস রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, রোটারিয়ান আক্তার আহমদ, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান স্বপ্না বেগম, রোটারিয়ান সাইফুল ইসলাম চৌধুরী ও রোটারি ক্লাব অব মিডটাউনের পিপি রোটারিয়ান জামাল আহমদ।