গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

প্রকাশিত August 17, 2026
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিমের যৌথ পরিচালনায় রবিবার (১৬ আগস্ট) বার্মিংহামে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো কনভেনর মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমান।
পরে কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনার, ড জসিম আহমেদ জোশকে কো-কনভেনার, বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনার, মো আব্দুল মুহিতকে সদস্য সচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থ সচিব ও রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটির নাম ঘোষণা করা হয়।
সংগঠনে কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্যা এট্রিয়াম হলে অনুষ্ঠেয় সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’কে সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি