গোয়াইনঘাটে ১৯১ বোতল বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত May 31, 2025
গোয়াইনঘাটে ১৯১ বোতল বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৯১ বোতল বিদেশী মদ সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামে মেসার্স হাজী আব্দুস সালাম অটো ব্রিকসের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করে।
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ সহ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে ১৯১ বোতল বিদেশী মদ উদ্ধার সহ নসির উদ্দিন (৩০, পিতা মৃত মনির উদ্দিন, কায়েদগাঁও, কোম্পানীগঞ্জ, সিলেট) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জব্দকৃত আলামত সহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী