খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত June 2, 2018
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আলফাত উদ্দিন স্কয়ারে যেতে চাইলে কামারখাল সেতুর সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য রাখেন, ছাত্রদলের জেলা যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, সদর উপজেলা যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর আহবায়ক আজিজুর রহমান সৌরভ ও সুনামগঞ্জ সরকারি কলেজ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে জেলে রেখে আবারো ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে।