সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট/৩১ শ্রাবণ) হযরত শাহজালাল (র) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জনকারীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য,কামনা করা হয়।
এছাড়াও ‘মহান স্বাধীনতার ঘোষক’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোসহ দলের সকল প্রয়াত নেতা–কর্মীর রুহের মাগফিরাতের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, উপদেষ্টা কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রাজু, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন ও আশরাফুল আলম বাহার।–সংবাদ বিজ্ঞপ্তি