শনিবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষে বাদ আসর হজরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও জেলার আওতাধীন উপজেলা ও পৌর বিএনপি এবং জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহকে নিজ নিজ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি