কুলাউড়ায় ইসকফ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত August 11, 2025
কুলাউড়ায় ইসকফ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের কুলাউড়ায় ৪৬টি ইসকফ সিরাপসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল সোমবার (১১ আগস্ট/২৭ শ্রাবণ) আনুমানিক সকাল সাড়ে ১০টায় জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এই ইসকফ সিরাপসহ আবুল হোসেন বাবুল (২৮, পিতা আজম আলী, বেরিরগাঁও, কুলাউড়া, মৌলভীবাজার) নামে একজনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।