ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত November 30, 2018
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচনে জাকির আলী সভাপতি ও জাবেদ আহমদ সাধারণ সম্পাদিক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে আধুনিক বিপণি বিতান ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির সপ্তমতলায় উৎসবমুখর পরিবেশে ৫টি পদে ভোট গ্রহণ করা হয়। ১৫৬ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি আব্দুল গফফার মোহাম্মদ সোহেল ও সাহেদ আহমদ এবং কোষাধ্যক্ষ জুনেদ আহমদ চৌধুরী সানি। এছাড়া ৬ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।