ওসমানী জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ

প্রকাশিত August 29, 2018
ওসমানী জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ

এ বছর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানীর জন্ম শতবর্ষ। তাই দেশমাতৃকার এই বীর সন্তানের জন্মদিন পয়লা সেপ্টেম্বরকে সামনে রেখে সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সিলেটে বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গনি ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির কর্মসূচিতে রয়েছে, ধোপাদিঘির পাড়ে মা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্বরচিত লেখাপাঠ, শুক্রবার বিকেল ৪টায় চিত্রাঙ্কণ ও আবৃত্তি প্রতিযোগিতা, শনিবার প্রথম প্রহরে ওসমানী জাদুঘরে কেক কাটা, সকাল ৯টায় মাজার জিয়ারত, সকাল ১০টায় ওসমানী জাদুঘর থেকে শোভাযাত্রা, হযরত শাহজালাল রহমতুল্লহি আলাইহির মাজার প্রাঙ্গণে খতমে কোরান, মিলাদ ও দোয়া এবং রবিবার বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে আলাচনা সভা।