ওসমানীনগরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশিত October 23, 2025
ওসমানীনগরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলম বৃহস্পতিবার (২৩ অক্টোবর/৭ কার্তিক) দিনব্যাপী ওসমানীনগর উপজেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
সকাল থেকে তিনি সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
দুপুরে জেলা প্রশাসক গোয়ালা বাজার সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
পরে তিনি নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সর্বস্তরের মানুষ তার কাছে ইনডোর ও জরুরি সেবা চালুর দাবি জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মইনুল হাসান, এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ওসি মো মোনায়েম মিয়া এবং সাংবাদিক ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।