সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক সংসদ সদস্য আশরাফ আলীর স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্মরণসভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী ছিলেন একজন সৎ ও যোগ্য ব্যক্তি। ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক। আজীবন এলাকার গরিব-দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করেছেন।
সোমবার উমরপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন, দলের ইউনিয়ন সভাপতি দবির মিয়া। সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ছইল মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উমরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস খান।