ওসমানীনগরে প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 14, 2019
ওসমানীনগরে প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র বিতরণ

সিলেটের ওসমানীনগর উপজেলায় অসহায়দের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ, কাজী হেলাল, ময়নুল আজাদ ফারুক, অরুণোদয় পাল ঝলক, ফারুক মিয়া, মুকিদ মিয়া, মুক্তার খান, খালিছ মিয়া, তখলিছুর রহমান, খলিলুর রহমান ও ডা এনামুল হক।