নিজস্ব প্রতিবেদক : আজ ৫ আগস্ট (মঙ্গলবার) ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এ দিনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন।
পরবর্তী ৩ দিন বাংলাদেশে কোনো সরকার ছিলনা। কর্তব্য পালনে ছিলনা আইন-শৃঙ্খলা বাহিনী। তবে সেনাবাহিনী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট ছিলেন।
নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশী নাগরিক ড মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতি মো সাহাব উদ্দিনের নিকট শপথ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে।
গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনে সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া সরকারি ছুটি পালিত হবে।