আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ১৮ ডিসেম্বর। এ দুই দিবস উদ্যাপনের অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ প্রদান করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী যারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে এই সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সিলেট জেলার প্রবাসী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
প্রবাসী সম্মাননার জন্য ৬টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। ক্যাটাগরিগুলো হচ্ছে, ক) সফল পেশাজীবী, খ) সফল ব্যবসায়ী, গ) সফল কমিউনিটি নেতা, ঘ) সফল নারী উদ্যোক্তা, ঙ) খেলাধুলায় সাফল্য অর্জনকারী ও চ) বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।
আবেদনের পদ্ধতি : গুগল ফর্ম পূরণের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে উপরের ছয়টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে। https://tinyurl.com/4f2mnh8t ওয়েব এড্রেসে ভিজিট করে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে।
এছাড়া কেউ ইমেইলের মাধ্যমে আবেদন করতে চাইলে adceduictsylhet@mopa.gov.bd তে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ইমেইল করতে হবে।
আবেদনে অবশ্যই প্রার্থীর প্রবাসে বর্তমান ঠিকানা, সিলেটে স্থায়ী ঠিকানা ও হোয়াটস অ্যাপ (WhatsApp) এ যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০২৫। এ তারিখের পর আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।–পিআইডি সিলেট