‘সবাই মিলে শপথ করি-মাদক মুক্ত সমাজ গড়ি’ প্রতিবাদ্যকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশ-এসএমপির মোগলাবাজার থানার উদ্যোগে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই/৩১ আষাঢ়) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর ৪২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এরশাদ আহমেদের নেতৃত্বে এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি সিরাজ উদ্দিন আহমদ একাডেমি থেকে শুরু হয়ে শ্রীরামপুর মাদ্রাসা গেইটে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ থেকে মাদক নির্মূলের কার্যক্রম শুরু হয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত দেশের অপরাধমুলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। তাই, শুধু পলিশ নয়-সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এরশাদ আহমেদ, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব জামাল আহমেদ, বিএনপি নেতা সুমন শিকদার, বজলুর রহমান ফয়েজ, জুমান আহমেদ, শাহজাহান আহমেদ, সুহেল আহমদ, জাবেদ আহমদ, সানু মিয়া, জাহেদ আহমদ, মিলন মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞাপ্ত